1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, ম্যাচ কবে-কখন - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, ম্যাচ কবে-কখন

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পঠিত
ইউরোপের দুই ফুটবল পরাশক্তির লড়াই দেখতে আর বেশি অপেক্ষা করতে হবে না। টুর্নামেন্টের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ম্যাচটি ঘিরে ইতোমধ্যেই তুঙ্গে উঠেছে ফুটবলপ্রেমীদের উত্তেজনা। অনেকের চোখে এটি ‘ফাইনালের আগেই ফাইনাল’।
বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে স্পেন। ম্যাচের শেষ দিকে নাটকীয়ভাবে আসে তাদের জয়। বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া চোট পেয়ে মাঠ ছাড়ার পর বদলি হিসেবে নামেন সেনে লামেন্স। তার একটি ভুলের সুযোগ কাজে লাগিয়ে জয়সূচক গোল করেন মিকেল মেরিনো। সেই গোলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয় স্প্যানিশদের।
এর আগে প্রথম কোয়ার্টার ফাইনালে দারুণ আধিপত্য দেখিয়ে মরক্কোকে ২-০ গোলে হারায় ফ্রান্স। পুরো ম্যাচে আফ্রিকার প্রতিনিধিদের তেমন কোনো সুযোগই দেয়নি কিলিয়ান এমবাপ্পের দল। সহজ জয়েই শেষ চার নিশ্চিত করে তারা।
এবার শিরোপার পথে দুই দলের সামনে সবচেয়ে বড় পরীক্ষা একে অপরকে টপকে যাওয়া। একদিকে থাকবে কিলিয়ান এমবাপ্পের গতি ও আক্রমণভাগের ধার, অন্যদিকে লামিনে ইয়ামালের নেতৃত্বে স্পেনের নান্দনিক পাসিং ও টিকিটাকা ফুটবল। তাই সেমিফাইনালটি নিয়ে সমর্থকদের আগ্রহও আকাশছোঁয়া।
ফ্রান্স ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই। বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় মাঠে গড়াবে ইউরোপের দুই পরাশক্তির এই হাইভোল্টেজ লড়াই।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV