1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
২০ জুলাইয়ের মধ্যে হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, নতুন তারিখ কবে? - JTV
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আপন ক্লাবের সংবর্ধনা প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে নিউ ইয়র্কে এলে গ্রেপ্তার হবেন নেতানিয়াহু, প্রতিশ্রুতি দিলেন মামদানি ভারতে ‘তেলাপোকা’র বিক্ষোভে হামলায় আহত ১৭৮, আটক ৭০ নতুন কুঁড়ি স্পোর্টসের আনুষ্ঠানিক সূচনা আজ, প্রথম পর্বে সাঁতার তিন ব্যবসায়ী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত মোহাম্মদ সোহাগকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেই: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভস পেলেন সিমন আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন ২০ জুলাইয়ের মধ্যে হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, নতুন তারিখ কবে? মাঠে বসে বিশ্বকাপ ফাইনাল দেখবেন ট্রাম্প, নিরাপত্তায় যুদ্ধবিমান ও স্নাইপার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল ফাইনালের ভাগ্য গড়তে পারে যে তিন দ্বৈরথ ৪ বছরে ২ কোটি ৭০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে সরকার: মীর শাহে আলম

২০ জুলাইয়ের মধ্যে হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, নতুন তারিখ কবে?

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল জুলাই মাসের মধ্যে প্রকাশের সম্ভাবনা থাকলেও নির্ধারিত ২০ জুলাইয়ের মধ্যে তা প্রকাশ হচ্ছে না। এখনও ফল প্রকাশের চূড়ান্ত কিংবা সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়নি।
শনিবার (১৮ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছিলেন।
গত ১৫ জুন এক সংবাদ সম্মেলনে তিনি জানান, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলও দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে।
বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, মন্ত্রী ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন এবং সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। বোর্ডও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেয়া সম্ভব হয়নি। ফলে প্রকাশে আরও কয়েক দিন সময় লাগবে, তবে খুব বেশি দেরি হবে না।
বোর্ড চেয়ারম্যান আরও বলেন, আশা করছি চলতি মাসের মধ্যে ফল প্রকাশ করতে পারব। ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই আমাদের কাজ গুছিয়ে ফল প্রকাশ করতে পারব।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিতে নিবন্ধন করেছিলেন মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। এছাড়া পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন বা নকলের অভিযোগে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV