1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
সিনেমা থেকে ‘বিদায়’ নিচ্ছেন অনন্ত জলিল - JTV
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ইরান ও কানাডায় বড় পরীক্ষার মুখে ট্রাম্পের ‘শক্তির রাজনীতি’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন, সংবাদচর্চার প্রতিবেদনের প্রতিবাদ সোহাগের’

সিনেমা থেকে ‘বিদায়’ নিচ্ছেন অনন্ত জলিল

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৮০ বার পঠিত

ব্যবসায়িক সংকটের কারণে আপাতত সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। তাঁর গার্মেন্টস ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে বলে জানিয়েছেন তিনি নিজেই।

রাজধানীর সাভারে অবস্থিত অনন্ত জলিলের ফ্যাক্টরিতে একসময় যেখানে প্রায় ১২ হাজার কর্মী কাজ করতেন, বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৪ হাজারে। এই পরিস্থিতিতে ব্যবসার সংকট কাটাতেই এখন পুরো মনোযোগ দিচ্ছেন তিনি।

ব্যবসার অবস্থা নিয়ে অনন্ত জলিল জানান, অভিনয় নিয়ে এখন কোনো ভাবনাই নেই তাঁর। এমনকি পেন্ডিং থাকা সিনেমার কাজও শেষ করতে পারছেন না।

তাঁর ভাষায়, ‘সিনেমা করলেও সিনেমার জন্য পাগল ছিলাম না। বিজনেস মাইন্ডের হওয়ায় শুটিংয়ের ফাঁকে ব্যবসার খোঁজ নিতাম।

ব্যবসার একটা ভালো অবস্থায় না যাওয়া পর্যন্ত আমার সিনেমায় যাওয়া এখন ঠিক হবে না।’

তিনি আরো বলেন, ‘যখন কোনো কাজে সংকট থাকে, সেই কঠিন সময় কাটিয়ে উঠতে আমি সেদিকেই ফোকাস করি। এটা আমার ক্যারেক্টার। এখন ব্যবসা ভালো যাচ্ছে না, এদিকে নজর না দিয়ে সিনেমা নিয়ে পড়ে থাকলে সামনে আরও কঠিন অবস্থায় পড়ে যাব।

২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অনন্ত জলিল। তখন থেকেই তাঁর প্রতিটি সিনেমায় সঙ্গে ছিলেন স্ত্রী বর্ষা।

এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘যখন সিনেমা করব আবার একসঙ্গে করব, না করলে দুজনের কেউই করব না। এটা তো আমাদের পেশা না, আমরা শখে কাজ করি।’

বর্তমানে অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’—এই দুটি সিনেমা শুটিং পর্যায়ে ছিল।

পাশাপাশি জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে মাসুদ রানা সিরিজের ‘চিতা’ ছবির মহরত হলেও শুটিং শুরু হয়নি।

 

এসব সিনেমার ভবিষ্যৎ নিয়ে অনন্ত জলিলের মন্তব্য, ‘যদি কখনো ভালো সময় আসে করব, নইলে না।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV