1. admin@jtv.news : admin :
বিজিএমইএ ভবনে মার্কিন রাষ্ট্রদূতের সফর: দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত - JTV
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যমে আন্তর্জাতিক মানের সংস্কৃতি গড়ে তুলতে চায় সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে গেল বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন বাংলাদেশের প্রথম নারী ট্রায়াথলেট মারিয়া কৃষি ও খাদ্য খাতে সহযোগিতা জোরদারে মন্ত্রীর সাথে এফএও প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর বিজিএমইএ ভবনে মার্কিন রাষ্ট্রদূতের সফর: দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ বিশ্ববাজারে অস্থিরতা, ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম যুদ্ধ শেষ হতে আর কত দিন? ডোনাল্ড ট্রাম্পের বিশেষ বার্তা ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান দুপুরের মধ্যে ৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতাবা খামেনি জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেবে সরকার: আমিন উর রশিদ

বিজিএমইএ ভবনে মার্কিন রাষ্ট্রদূতের সফর: দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৯ বার পঠিত

 

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং পরিচালনা পর্ষদের সাথে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন।

আজ (রবিবার) উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এ বৈঠকে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের বিভিন্ন দিক, বাংলাদেশের জ্বালানিখাতে মার্কিন বিনিয়োগ, শ্রম সংক্রান্ত বিভিন্ন বিষয় ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মার্কিন প্রতিনিধি দলে ছিলেন লেবার অ্যাটাশে লীনা খান, এগ্রি অ্যাটাশে এরিন কোভার্ট, কমার্শিয়াল অ্যাটাশে পল ফ্রস্ট, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অফিসার শ্রীনি সীতারাম এবং সাইফুজ্জামান মেহরাব শ্রম বিষয়ক বিশেষজ্ঞ।

আলোচনায় বিজিএমইএ এর পক্ষ থেকে মার্কিন তুলা ব্যবহার করে তৈরি পোশাকে শুল্ক ছাড় এর মেকানিজম সম্পর্কে স্পষ্টীকরণের অনুরোধ জানানো হয়। বিজিএমইএ সভাপতি বলেন যে, এই উদ্যোগ দুই দেশের পোশাক ও টেক্সটাইল খাতের পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। জবাবে মার্কিন রাষ্ট্রদূত জানান, বিষয়টি নিয়ে বর্তমানে ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ বর্তমানে কাজ করছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক বাণিজ্য চুক্তিটি বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক এবং বাংলাদেশই প্রথম দেশ হিসেবে এই বিশেষ সুযোগটি পেয়েছে। তিনি আশা করেন,

এতে করে যক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে তুলা রপ্তানি বাড়বে।

আলোচনাকালে বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান সাম্প্রতিক সময়ে ঘন ঘন ট্যারিফ বা শুল্ক পরিবর্তনের ফলে সৃষ্ট ব্যবসায়িক বিভ্রান্তির বিষয়টি রাষ্ট্রদূতের নজরে আনেন। এ বিষয়ে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ব্যাখ্যা করে বলেন যে, মার্কিন সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়ের প্রেক্ষাপটে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাষ্ট্রদূত আরও আশাবাদ ব্যক্ত করেন যে, খুব দ্রুতই এই জটিলতার সুরাহা হবে এবং শুল্ক সংক্রান্ত বিষয়ে স্থিতিশীলতা ফিরে আসবে।

বৈঠকে বিজিএমইএ সভাপতি বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প খাতের চাহিদা মেটাতে জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, স্বল্পমেয়াদী সমাধান হিসেবে এলএনজি অবকাঠামোখাতে বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী সংকটের সমাধানে দেশীয় গ্যাস উত্তোলনে মার্কিন প্রযুক্তি ও বিনিয়োগ প্রয়োজন।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে বলেন, বাংলাদেশে দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল জ্বালানি নীতি প্রণয়ন করা হলে মার্কিন বিনিয়োগকারীরা এ খাতে এগিয়ে আসতে আগ্রহী হবে।

বৈঠকে শ্রম আইন ও নতুন অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্পর্কে শ্রম খাতের সংস্কার একটি দীর্ঘস্থায়ী ও গুরুত্বপূর্ণ ইস্যু। বিজিএমইএ সভাপতি জানান যে, ১৪৫টি নির্দিষ্ট পয়েন্ট নিয়ে প্রস্তাবিত শ্রম অধ্যাদেশ সম্পর্কে আলোচনা চলছে এবং স্বচ্ছতার স্বার্থে কিছু বিষয়ে আরও স্পষ্টীকরণ প্রয়োজন।

পোশাক খাতের উদ্যোক্তাদের জন্য ভিসা বন্ড শিথিল করা এবং দীর্ঘমেয়াদী ভিসা প্রদানের বিষয়েও বিজিএমইএ এর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV