1. admin@jtv.news : admin :
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত হওয়ার দাবি - JTV
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের আগে ছুটিতে দুদিন পোশাক শিল্প এলাকায় খোলা থাকবে ব্যাংক ঈদের ছুটিতে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা ‘দল নয়, নিজের জন্য খেলেন’, পাকিস্তান সিরিজের আগে মিরাজের জবাব ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত হওয়ার দাবি প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি— প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলাম, কথা রেখেছি: মির্জা ফখরুল ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্রের আকাশসীমা লঙ্ঘন, ইরানকে কড়া বার্তা এরদোয়ানের রাজধানীর কড়াইল বস্তিতে আজ ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে আন্তর্জাতিক মানের সংস্কৃতি গড়ে তুলতে চায় সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে গেল বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন বাংলাদেশের প্রথম নারী ট্রায়াথলেট মারিয়া কৃষি ও খাদ্য খাতে সহযোগিতা জোরদারে মন্ত্রীর সাথে এফএও প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত হওয়ার দাবি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।
প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক্সপোস্টের বরাত ছাড়া আর কোনো তথ্য দেয়া হয়নি।
এক্সে পোস্টে সোমবার (৯ মার্চ) স্কট রিটার লেখেন, ‘ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নিহত হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন-গিভর। তিনি আহত হয়েছেন।’
তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে, সেটি আদৌ স্কট রিটার ব্যবহার করেন কি না, কিংবা অ্যাকাউন্টটি ভুয়া কি না-এখনও নিশ্চিত নয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। প্রধানমন্ত্রীর দপ্তরের রেকর্ড বলছে, নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতিটি দেয়া হয়েছিল গত ৭ মার্চ। সেদিন ইসরায়েলের বিরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত কয়েকজনকে দেখতে গিয়েছিলেন নেতানিয়াহু।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV