1. admin@jtv.news : admin :
নিউ ইয়র্কের গল্পে এমদাদের ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ - JTV
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদের স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু স্পিকারের চেয়ার ফাঁকা রেখেই যেভাবে শুরু হবে সংসদ অধিবেশন ইরানে দূতাবাস বন্ধ করল সুইজারল্যান্ড ভালো ঘুমের জন্য ডাচ মেথড কী, কেন উপকারী নিউ ইয়র্কের গল্পে এমদাদের ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ ফোনের ব্যাটারি সাশ্রয় করবেন যেভাবে ভালভার্দের হ্যাটট্রিকে ম্যান সিটিকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ রাজধানীতে মার্কিন দূতাবাসে চাকরি দেয়ার নামে প্রতারণা, জাল কাগজপত্রসহ গ্রেফতার ২ এবার ড্রোন ভূপাতিত করার দাবি সৌদির নতুন সংসদের পথচলা শুরু হচ্ছে , প্রত্যাশা আকাশচুম্বী স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই ট্রাম্প-ইনফান্তিনোর বৈঠক, ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে সুখবর সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা শুরু ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু

নিউ ইয়র্কের গল্পে এমদাদের ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫ বার পঠিত

নিউ ইয়র্কের ঘটনা। এক যুবকের জীবনে ঘটে যাওয়া ভয়াবহ প্রতারণা, দেশ থেকে নিজের স্ত্রীকে নিয়ে এলেন, সেই স্ত্রী আলো ঝলমল শহরে এসে চোখ উলটে ফেললো। একের পর ভয়াবহ প্রতারণা স্বামীর সঙ্গে- টেলিছবির গল্পটা এভাবেই এগিয়েছে।

গল্পের আরেক দিকে দেখা যায় সেই বন্ধু দেশ থেকে আসা আরেক বন্ধুকে সহায়তা করছেন, হাতে কলমে ব্যবসা শেখাচ্ছেন, শেখাচ্ছে কীভাবে এই অমানবিক প্রতিকূল মহানগরে টিকে থাকা যায়। প্রবাস জীবনে প্রতারণা কিংবা কৃতজ্ঞতা এটা কখন কার কাছ থেকে আসবে বলা মুশকিল।

অতি আপনজন হয়ে উঠবে ভয়াবহ প্রতারক কিংবা আততায়ী- গল্পের এমন কয়েকটা দিক পর্দায় তুলে এনেছেন নির্মাতা যুক্তরাষ্ট্র প্রবাসী নঈম ইমতিয়াজ নেয়ামুল।

‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নামের এই ছবিতে অভিনয় করেছেন কানাডা প্রবাসী ঢাকাই সিনেমার নায়িকা অধরা খান। আরও আছেন মামনুন হাসান ইমন ও এমদাদ এইচ ভূঁইয়া।

এই টেলিছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এমদাদ এইচ ভূঁইয়া। আর অধরা খান প্রথমবারের মতো অভিনয় করলেন নেতিবাচক চরিত্রে।

এমদাদ এইচ ভূঁইয়া বলছেন, ‘মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা মনে এমন দাগ রেখে যায় সেটা আপনি যখন চাইবেন চোখ বন্ধ করে দেখতে পারবেন। ফলে এই টেলিছবির ঘটনা এতোটাই বাস্তব যে আমি ক্যামেরার সামনে অভিনয়কেও বুঝতে পারিনি। আমি শুধু আমার সেই কাজটুকু করে গিয়েছি, মনে হয়নি আমি অভিনয় করছি।’

ছবিটির ট্যাগলাইন ‘সময় বদলায়, বন্ধুত্ব নয়’। এর সম্পূর্ণ শুটিং হয়েছে নিউইয়র্কের বিভিন্ন লোকেশনে।

এমদাদ ভূঁইয়া দীর্ঘ ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রে সফলভাবে ব্যবসা করছেন। ব্রাহ্মণবাড়িয়ার ছেলে রাজুর বেড়ে ওঠা সিলেটে। এরপর চলে যান যুক্তরাষ্ট্রে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে একটি ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে টেলিছবিটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV