1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম যুক্তিসঙ্গত মনে হয়নি: শিক্ষামন্ত্রী - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম যুক্তিসঙ্গত মনে হয়নি: শিক্ষামন্ত্রী

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২০২ বার পঠিত

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ঢাকা শহরগুলোতে প্রাথমিক স্তরে ভর্তির একটি সমস্যা রয়েছে। এই জটিলতা নিরসনের জন্য বিগত সরকার লটারি সিস্টেম করেছিল। যেটা আদৌ আমার মনে হয় না যুক্তিসঙ্গত। 

রোববার (১৫ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার জন্য রুরাল এন্ড আরবান দুইটি সেকশন রয়েছে। এখন গ্রামীণ জনপদে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেখানে প্রি-প্রাইমারি স্কুল রয়েছে এবং শিক্ষার্থী সংখ্যা এতটা কম্পিটিটিভ নয়, সেই কারণে সেখানে ভর্তি সমস্যা তেমন একটা হচ্ছে না।

তিনি আরও বলেন,  আগামী বছরে এই শিক্ষা ব্যবস্থায় ভর্তির সিস্টেম কীভাবে করা হবে, সেটা আনুষ্ঠানিকভাবে স্টেকহোল্ডারদের সঙ্গে অর্থাৎ অভিভাবকদের সঙ্গে বিভিন্ন রকম সেমিনার সিম্পোজিয়াম করে সংসদ সদস্য সকলের অভিমত নিয়ে একটি জনমত সৃষ্টি করে আগামী ২০২৭-এর জানুয়ারি ভর্তির বিষয়ে চিন্তা করবো।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের থ্রি ডাইমেনশনাল শিক্ষা ব্যবস্থা যেমন, ধর্মীয় অনুভূতিতে এবতেদায়ি, মাদরাসা, কওমিত, ইংলিশ মিডিয়াম ও বাংলা মিডিয়াম রয়েছে। সবগুলোকে সমন্বিত করা একটি জটিল ব্যাপার রয়েছে। তবুও আমরা ইতিমধ্যেই কমিটি করেছি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের আওতায় এনে তাদেরকে কীভাবে আমাদের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের দেশের নিয়ম কানুন মেনে করা যায়, সেই বিষয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা কমিটি গঠন করে তাদের সঙ্গে যোগাযোগ করছি।

তিনি আরও বলেন, এবতেদায়ি শিক্ষা ব্যবস্থা, সেটাকেও আমরা ইতিমধ্যেই আমরা সেই বিষয়ে ব্যাপক কাজ শুরু করেছি। আর কওমি শিক্ষা ব্যবস্থাকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়, কারণ একটি দেশে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা না থেকে, কিভাবে শিক্ষা ব্যবস্থা সমন্বিত করা যায় সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা এবং উদ্যোগ আমরা নিচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV