1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
যুদ্ধ থামাতে নতুন প্রস্তাব ইরানের, পর্যালোচনা করছেন ট্রাম্প - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

যুদ্ধ থামাতে নতুন প্রস্তাব ইরানের, পর্যালোচনা করছেন ট্রাম্প

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পঠিত
মধ্যপ্রাচ্যে চলমান অচলাবস্থার মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গত ৭২ ঘণ্টায় তিনটি দেশে দৌড়ঝাঁপ করে একটি নতুন শান্তি প্রস্তাবের পক্ষে সমর্থন জোগাড়ের চেষ্টা চালিয়েছেন প্রস্তাবটির মূল লক্ষ্য হলো যুদ্ধ পরিস্থিতি প্রশমিত করা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দ্রুত চালু করা। তবে এই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আপাতত স্থগিত রাখার কথা বলা হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ইরানের নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন।
যদিও ওয়াশিংটন প্রথম থেকেই বলছে, যেকোনো আলোচনার শুরুতেই পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত থাকতে হবে। ফলে ইরানের এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করেছেন, ইরান সময়ক্ষেপণের চেষ্টা করছে। ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা তাদের এই সুযোগ দিতে পারি না।’
রুবিও আরও বলেন, ‘তারা খুব দক্ষ এবং অভিজ্ঞ আলোচক। আমাদের নিশ্চিত করতে হবে, যেকোনো চুক্তি এমন হতে হবে যাতে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির দিকে দ্রুত এগোতে না পারে।’
সব মিলিয়ে, ইরানের প্রস্তাব নিয়ে আলোচনা চললেও দুই দেশের অবস্থান এখনো বিপরীতমুখী। ফলে সংকট নিরসনে দ্রুত অগ্রগতি হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV