1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
"দারুল ইশক্ হুসাইনিয়া খানকা শরীফ" এর আয়োজনে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে ১০ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

“দারুল ইশক্ হুসাইনিয়া খানকা শরীফ” এর আয়োজনে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে ১০ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৮২ বার পঠিত

“দারুল ইশক্ হুসাইনিয়া খানকা শরীফ” এর আয়োজনে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে ১০ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি

মহররম মাসে কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন (রা.) ও তাঁর পরিবারকে পানি থেকে বঞ্চিত করার ঐতিহাসিক স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ও সওয়াবের উদ্দেশ্যে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করা একটি অত্যন্ত পুণ্যময় ও সহানুভূতিশীল কাজ। কেননা, কারবালার যুদ্ধে ইয়াজিদ বাহিনীর দ্বারা ফোরাত নদীর তীর অবরুদ্ধ করে হযরত ইমাম হুসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্য ও শিশুদের তৃষ্ণার্ত রাখা হয়েছিল। সেই আত্মত্যাগের স্মরণে এবং ইসলামে পানি পান করানোর অশেষ সওয়াব অর্জনের জন্য বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মানুষ মহররম মাসে বিশুদ্ধ পানি, শরবত বা দুধের শরবত বিতরণ করে থাকে।
সে লক্ষ্যে, শোহাদায়ে কারবালার স্মরণে দারুল ইশক্ হুসাইনিয়া খানকা শরীফের আয়োজনে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে ১০ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি শুরু হয়েছে আজ থেকে। পানি বিতরণ কর্মসূচি চলবে টানা ১০দিন।

আজ বুধবার (১৭ জুন) পহেলা মহররম সকালে নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়াস্থ ফুল কুটির ভবনের সামনে ও বিভিন্ন স্পটে এক যোগে বিশুদ্ধ পানি বিতরণ করা শুরু হয়। এতে পৃষ্ঠপোষকতা করেন বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স এসোসিয়েশন এর সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর পরিচালক, মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং মীম শরৎ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ।
ইমাম হুসাইন (রা:), তাঁর পরিবার ও ইসলামের জন্য কারবালার প্রান্তরে শহীদের মহান আত্মত্যাগ স্মরণে প্রতি বছরের মতো এবারও এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, প্রথম মহররম থেকে দশ মহররম পর্যন্ত টানা দশ দিন পর্যন্ত তৃষ্ণার্ত পথচারীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ করা হবে। প্রতিদিন এক হাজার জনের মাঝে পানি বিতরণ করা হবে। এতে মোট দশ হাজার জন তৃষ্ণার্ত ব্যক্তি পানি পান করে তৃষ্ণা মিটাতে পারবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV