1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
সৌদি আরবে হুথি হামলা: আগামী সপ্তাহে বৈঠকে বসছে ‘মক্কা প্রতিরক্ষা জোট’ - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে হুথি হামলা: আগামী সপ্তাহে বৈঠকে বসছে ‘মক্কা প্রতিরক্ষা জোট’

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পঠিত

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, সৌদি আরবে হুথিদের হামলার বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে রিয়াদে ‘মক্কা প্রতিরক্ষা জোট’-এর কৌশলগত রাজনৈতিক প্রতিরক্ষা কমিটির (এসপিডিসি) বৈঠক অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ইসহাক দার বলেন, নিউ ইয়র্কে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকায় তিন দেশের মধ্যে এ বিষয়ে একটি পরিকল্পনা করা হয়। বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদও উপস্থিত ছিলেন।

তিনি জানান, ত্রিপক্ষীয় ‘মক্কা চুক্তি’র আওতায় গঠিত এসপিডিসিতে প্রতিটি দেশ থেকে তিনজন করে সদস্য রয়েছেন। তারা হলেন—পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাবাহিনী প্রধান।

দার বলেন, গত ২৫ সেপ্টেম্বর রিয়াদে তিন দেশের সেনাপ্রধানদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে সৌদি আরবে হুথি হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে নিউ ইয়র্কে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও বৈঠক করেন।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী বলেন, খুব শিগগিরই রিয়াদে পুরো এসপিডিসির একটি বৈঠক আয়োজনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে বর্তমান পরিস্থিতি এবং বিশেষ করে সৌদি আরবের ক্ষেত্রে ‘গ্রাউন্ড রিয়েলিটি’ বা বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

এক প্রশ্নের জবাবে ইসহাক দার জানান, আগামী সপ্তাহের বৈঠকটি হবে একটি ‘জরুরি বৈঠক’। এরপর পূর্বপরিকল্পনা অনুযায়ী কমিটি আবারও বৈঠকে বসবে। সেই বৈঠক সম্ভবত অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত হবে এবং তখন কমিটির নির্ধারিত কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তথ্যসূত্র: ডন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV