1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
হাম বেড়েছে ৭৫ গুণ, ছয় কারণে বাড়ছে প্রাদুর্ভাব - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

হাম বেড়েছে ৭৫ গুণ, ছয় কারণে বাড়ছে প্রাদুর্ভাব

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৮৯ বার পঠিত

দেশে হামের ভয়াবহ বিস্তার—তিন মাসে আক্রান্ত ৬৭৬ শিশু, বেড়েছে প্রায় ৭৫ গুণ

চলতি বছরের প্রথম তিন মাসে দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এই সময়ে ৬৭৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। যেখানে গত বছরের একই সময়ে আক্রান্ত ছিল মাত্র ৯ জন, আর ২০২৪ সালে ছিল ৬৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের আটটি বিভাগেই হামের রোগী পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে—২৪৫ জন। এরপর রাজশাহী ১৩৭, চট্টগ্রাম ৯৩, ময়মনসিংহ ৮০ জন। বরিশাল ও খুলনায় ৫১ জন করে, সিলেটে ১৩ জন এবং রংপুরে ৬ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানে ঘাটতি, অপুষ্টি, বুকের দুধ কম পান এবং কৃমিনাশক ওষুধ না খাওয়াই সংক্রমণ বাড়ার মূল কারণ। পাশাপাশি ভাইরাসের ধরন পরিবর্তন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পরিস্থিতি মোকাবেলায় সরকার জরুরি টিকাদান কর্মসূচি নিয়েছে। জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবার ৬ মাস বয়স থেকেই শিশুদের হাম টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৪৫ জন (৩৬.২৪ শতাংশ) আক্রান্ত শনাক্ত হয়েছে। এরপর রাজশাহীতে ১৩৭ জন (২০.২৬ শতাংশ), চট্টগ্রামে ৯৩ জন (১৩.৭৫ শতাংশ), ময়মনসিংহে ৮০ জন (১১.৮৩ শতাংশ), বরিশাল ও খুলনায় ৫১ জন করে (৭.৫৪ শতাংশ), সিলেটে ১৩ জন (১.৯২ শতাংশ) এবং রংপুরে ছয়জন (০.৮৮ শতাংশ) হাম আক্রান্ত রোগী পাওয়া গেছে।

৯ মাসের বদলে ৬ মাস থেকে হামের টিকা : পরিস্থিতি মোকাবেলায় সরকার বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু করে মাসব্যাপী এই কর্মসূচিতে প্রায় দুই কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় ছয় মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা টিকা পাবে।

গতকাল সকালে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ।

তিনি বলেন, হামের নিয়মিত টিকাদান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV