প্রটোকলসহ প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির গাড়িবহর যাচ্ছিল বুড়িগঞ্জে একটি সরকারি প্রকল্প উদ্বোধনে।
পথে হঠাৎই চোখে পড়ে জমিতে কাজরত কয়েকজন কৃষক।
গাড়ি থামাতে বলেন তিনি।

এরপর প্রটোকলের তোয়াক্কা না করে জমির আইল ধরে দৌড়ে চলে যান কৃষকদের কাছে। কাছে গিয়ে কথা বলেন তাদের সঙ্গে, মন দিয়ে শোনেন কৃষকদের সুখ-দুঃখের গল্প।

জনতার নেতা হিসেবেই যেন আবারও ধরা দিলেন তিনি, ক্ষমতার দূরত্ব নয়, মানুষের কাছাকাছি থাকাই যার রাজনীতির মূল শক্তি।