1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
পুলিশের পোশাকের রং পরিবর্তন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

পুলিশের পোশাকের রং পরিবর্তন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১০৮ বার পঠিত

 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে পুলিশের ব্যবহৃত পোশাক নিয়ে সারাদেশে ও বাহিনীর ভেতরে অসন্তোষ রয়েছে। বিদ্যমান পোশাকটি মানানসই হয়নি বলেই মনে করা হচ্ছে। ফলে সংশ্লিষ্টদের আবেদনের প্রেক্ষিতে নতুন করে পোশাক পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে সচিবালয়ে রোহিঙ্গাসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নতুন পোশাক নিয়ে সিদ্ধান্ত

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একটি ঐতিহ্যবাহী ও গ্রহণযোগ্য পোশাক নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের ওপরের অংশে শার্ট আগের মতোই থাকবে, যা মেট্রোসহ সারাদেশে ব্যবহৃত হতো। তবে প্যান্ট বা পাজামার ক্ষেত্রে খাকি রঙ নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও মানানসই পোশাক চূড়ান্ত করা হয়েছে।

মাদক ও সীমান্ত নিয়ন্ত্রণ

মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক ব্যবহারকারীদের নয়, বরং যারা বড় আকারে মাদক ব্যবসা ও চোরাচালানের সঙ্গে জড়িত—বিশেষ করে সীমান্ত বা অভ্যন্তরীণভাবে সক্রিয় চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শীর্ষ সন্ত্রাসী ইস্যু

শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তি পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের পর অনেক শীর্ষ সন্ত্রাসী ও দাগি আসামি জামিনে মুক্তি পেয়েছে, যা আদালতের বিষয়। জামিন দেওয়া বা না দেওয়া সম্পূর্ণভাবে বিচার বিভাগের এখতিয়ার বলে তিনি মন্তব্য করেন। তবে পুলিশ তাদের বিষয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা অব্যাহত রাখবে।

সংসদ অধিবেশন প্রসঙ্গ

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এটি ইতিহাসের অন্যতম সফল অধিবেশন ছিল। দীর্ঘ সময় পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদের এই অধিবেশন অত্যন্ত প্রাণবন্ত ও গতিশীল হয়েছে। এ অধিবেশনে সবচেয়ে বেশি আইন প্রণয়ন হয়েছে এবং সরকারি ও বিরোধী দলসহ সবাই মিলেই গঠনমূলক আলোচনা করেছে বলে তিনি উল্লেখ করেন।

জঙ্গি ইস্যুতে বক্তব্যের ব্যাখ্যা

জঙ্গি ইস্যুতে ভিন্ন বক্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বক্তব্যই চূড়ান্ত। কোথাও ভুল ব্যাখ্যা বা উপস্থাপনের কারণে বিভ্রান্তি তৈরি হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV