1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
১৭ বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি খুলনা ওয়াসা - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

১৭ বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি খুলনা ওয়াসা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৪ বার পঠিত

প্রতিষ্ঠার ১৭ বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি খুলনা ওয়াসা। আড়াই হাজার কোটি টাকার প্রকল্প শেষ হলেও এখনও প্রায় ৪০ ভাগ গ্রাহকের ঘরে পৌঁছেনি ওয়াসার পানি। অনেকেই উপায় না দেখে ঝুঁকছেন ভূগর্ভস্থ পানির দিকে। এরই মধ্যে পানির দাম বৃদ্ধিতে ভোগান্তির মাত্রা আরো বেড়েছে নগরবাসীর।

প্রায় ১৫ লাখ মানুষের বসবাস দেশের প্রাচীনতম শহর খুলনা মহানগরীতে। বিশাল এই জনগোষ্ঠীর প্রতিদিন পানির চাহিদা ২৪ কোটি লিটার।

এই বিপুল চাহিদা মেটাতে আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে রূপসা উপজেলার সামন্তসেনা এলাকায় তৈরি হয় আধুনিক শোধনাগার। খোদ শহরের মধ্যেই এখনও অনেক জায়গাতেই পৌঁছতে পারেনি খুলনা ওয়াসা। এত আয়োজনের পরেও চাহিদা মেটেনি অসংখ্য মানুষের।

ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা, শুষ্ক মৌসুমে লবণাক্ততা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে গ্রীষ্ম ও শুষ্ক মৌসুমে অনেক এলাকাতেই নলকূপ ও সরবরাহ লাইনে লবণাক্ত পানি ওঠে, ফলে পানযোগ্য পানি পাওয়া যায় না।

তবে সরবরাহ না বাড়লেও বেড়েছে পানির দাম, যা ভোগান্তি আরও বাড়িয়েছে গ্রাহকের। গ্রীষ্ম মৌসুমে কমপক্ষে দুই মাস থাকে পানির লবনাক্ততা। এত টাকা ব্যয়ের পরেও পানি নিয়ে নগরবাসীর ভোগান্তি না কমায় উদ্বিগ্ন নাগরিক সমাজ।

এ ব্যাপারে ওয়াসা কর্তৃপক্ষ বলছে, খুলনাবাসীর পানির চাহিদা পূরর্ণের চেষ্টা করছেন তারা। নেয়া হচ্ছে নানা উদ্যোগ।

পানির চাহিদা মেটাতে প্রায় ২৬শ কোটি টাকা ব্যয়ে আবারও নেয়া হেয়েছে মেগা প্রকল্প-২। কর্তৃপক্ষ বলছে, প্রকল্পটি বাস্তবায়ন হলে কেটে যাবে খুলনাবাসীর পানির সংকট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV