1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেই: স্বরাষ্ট্রমন্ত্রী - JTV
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর আহ্বান আলহাজ মো. সোহাগের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি অনুমোদন দিলেন ট্রাম্প নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আপন ক্লাবের সংবর্ধনা প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে নিউ ইয়র্কে এলে গ্রেপ্তার হবেন নেতানিয়াহু, প্রতিশ্রুতি দিলেন মামদানি ভারতে ‘তেলাপোকা’র বিক্ষোভে হামলায় আহত ১৭৮, আটক ৭০ নতুন কুঁড়ি স্পোর্টসের আনুষ্ঠানিক সূচনা আজ, প্রথম পর্বে সাঁতার তিন ব্যবসায়ী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত মোহাম্মদ সোহাগকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেই: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভস পেলেন সিমন আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন ২০ জুলাইয়ের মধ্যে হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, নতুন তারিখ কবে? মাঠে বসে বিশ্বকাপ ফাইনাল দেখবেন ট্রাম্প, নিরাপত্তায় যুদ্ধবিমান ও স্নাইপার

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৪ বার পঠিত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম প্রধান সাজাপ্রাপ্ত পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘তৎকালীন সময়ে এই হত্যাকাণ্ডের প্রধান বিচার সামরিক আদালতের মাধ্যমে সম্পন্ন হয়েছিল এবং সেখানে সুনির্দিষ্ট ফাইন্ডিংস ছিল। দীর্ঘ সময় ছদ্মনামে পার্শ্ববর্তী দেশে আত্মগোপনে থাকা এই আসামিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারের পর বর্তমান সেনা আইনেই (মিলিটারি অ্যাক্ট) বিচারের লক্ষ্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। জেনারেল কোর্ট মার্শাল গঠনের মাধ্যমে এই বিচার প্রক্রিয়া আইনানুগভাবে সম্পন্ন হবে।’
সোমবার (২০ জুলাই) বিকালে বিজিবি সদর দপ্তর পিলখানায় আশরাফ হলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও দরবার শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘একই অপরাধে কোনো ব্যক্তিকে ‘সিভিল ল’ ও ‘মার্শাল ল’- দুই ভিন্ন আইনে আলাদাভাবে বিচার বা ট্রায়াল করার আইনি সুযোগ নেই। তাই সেনা আইনেই এই মামলার বিচার সম্পন্ন হবে।’’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জাতীয় নিরাপত্তা সুসংহত করতে এবং দেশের সীমান্ত সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। মিয়ানমার সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর প্রস্তাবনা অনুযায়ী ১০৮ কিলোমিটার সীমানায় কাঁটাতারের বেড়া নির্মাণের প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে এটি এখনও প্রস্তাব আকারে রয়েছে, চূড়ান্ত হয়নি।’
তিনি বলেন, ‘একইসঙ্গে বর্ডার মাইন বা ল্যান্ডমাইনের ক্ষয়ক্ষতি রোধে অত্যাধুনিক ডিটেকশন যন্ত্রপাতি ইতোমধ্যে বিজিবিকে সরবরাহ করা হয়েছে।’
সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইনের অভিযোগ নাকচ করে সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানান, ‘অবৈধভাবে পুশ ইন করার কোনো সুযোগ কাউকে দেয়া হয়নি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনগণের সম্মিলিত সতর্ক অবস্থানে আমরা প্রতিটি পুশ ইন সফলভাবে প্রতিহত করেছি।’
এসময় বিজিবির জনবল বৃদ্ধি, আধুনিক সরঞ্জাম ও যানবাহন সংগ্রহ, নতুন প্রশাসনিক ভবন নির্মাণ এবং বিজিবি হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়নে নার্স ও চিকিৎসক নিয়োগসহ বিজিবির বিভিন্ন অমীমাংসিত বিষয় দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV